July 9, 2026, 7:09 pm

গাজীপুরের শ্রীপুরে মদসহ দুইজন আটক

Reporter Name
  • আপডেট Sunday, June 18, 2023
  • 147 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা এলাকায় মদসহ দুইজনকে আটক করেছে পুলিশ।  শনিবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। এর আগে সকালে তাদেরকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মাওনা হাইওয়ে থানার ওসি কংকন কুমার।

আটককৃতরা হলেন সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ধর্মপুর গ্রামের মো. ইদ্রিস আলীর ছেলে রাকিব হাসান ও একই গ্রামের হিরন মিয়ার ছেলে মো. ইসমাইল হোসেন। তাদের শরীর তল্লাশি করে চার বোতল আমদানি নিষিদ্ধ বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এ দুজনের বিরুদ্ধে শ্রীপুর থানায় মামলা দায়ের করেছেন মাওনা হাইওয়ে থানার এসআই প্রদীপ চক্রবর্তী।

ওসি বলেন, সিলেট থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী বিএম পরিবহনের একটি বাসে মদ পরিবহন করা হচ্ছে বলে তারা গোপন সংবাদ পেয়েছিলেন। এরপর ওই বাসটির গতিরোধ করে সেখানে তল্লাশি করা হয়। তল্লাশির সময় ঐ দুজনের কাছ থেকে চার বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। ঐ দুই যাত্রী বিক্রির উদ্দেশ্যে বাসে মদ পরিবহন করছিলেন। তাদের বিরুদ্ধে শ্রীপুর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। দুপুরের দিকে তাদেরকে আদালতে পাঠানো হয়।  

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর