May 31, 2026, 4:59 pm

গাজীপুরে ঝুটের গুদামে আগুন

Reporter Name
  • আপডেট Thursday, June 15, 2023
  • 125 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানাধীন ইটাহাটা এলাকায় একটি ঝুটের গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাত সাড়ে ১১টার দিকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. তাশারফ হোসেন জানান, বাসন থানাধীন ইটাহাটা এলাকায় গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের পাশে জাহাঙ্গীর আলমের ঝুটের গুদামে আগুন লাগে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে জয়দেবপুর ও সারাবো ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ঝুটের গুদামে থাকা মালামাল পুড়ে গেছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর