May 26, 2026, 3:56 pm

টঙ্গীতে চলন্ত ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

Reporter Name
  • আপডেট Wednesday, June 14, 2023
  • 145 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের টঙ্গীতে রেললাইন দিয়ে হাঁটায় সময় ট্রেনের ধাক্কায় জেসমিন আক্তার শান্তা নামে এক নারীর মৃত্যু হয়েছে। শান্তা পটুয়াখালীর বাউফল থানার মান্দরবন গ্রামের আ. আজিজের মেয়ে। তিনি টঙ্গীতে পরিবার পরিজন নিয়ে বসবাস করতেন। আজ বুধবার দুপুর সাড়ে বারোটার দিকে টঙ্গীরে বনমালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।পুলিশ জানায়, বনমালা এলাকায় রেললাইনে হাঁটছিলেন শান্তা। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী অগ্নিবীনা এক্সেপ্রেস ট্রেনটি শান্তাকে পেছন দিক থেকে থাক্কা লাগে। এতে রেললাইনের পাশে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। টঙ্গী রেলওয়ে ফাঁড়ি পুলিশের সহকারী উপরিদর্শক (এএসআই) কামাল হোসেন বলেন, পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর