May 26, 2026, 7:05 pm

গাজীপুরের কালিয়াকৈরে পুরোনো একটিমাটির ঘর ভাঙতে গিয়ে পাওয়া গেল গ্রেনেড

Reporter Name
  • আপডেট Wednesday, June 14, 2023
  • 126 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: নতুন ঘর তৈরির জন্য পুরোনো একটি মাটির ঘর ভাঙার কাজ চলছিল। মাটির ঘরের মেঝে খুঁড়তে গিয়ে পুরোনো একটি হাঁড়ির ভেতর থেকে পাওয়া গেল একটি গ্রেনেড। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্রেনেডটি উদ্ধার করে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের জেঞ্জিচালা দক্ষিণপাড়া গ্রামে আজ বুধবার সকালে ঘটনাটি ঘটেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দক্ষিণপাড়া গ্রামের রহিজ মিয়া নতুন বাড়ি তৈরির জন্য মাটির একটি পুরোনো ঘর ভাঙার কাজ করছিলেন। সকালে ঘরের মেঝে ভাঙার সময় কয়েক ফুট নিচে থাকা একটি মাটির হাঁড়ি কোদালের আঘাতে ভেঙে যায়। তখন দিনমজুরেরা সেটা বের করে বোমাসদৃশ একটি বস্তু দেখতে পান। তাঁরা সঙ্গে সঙ্গে বাড়ির মালিক ও আশপাশের লোকজনকে বিষয়টি জানান। পরে তাঁরা থানা-পুলিশকে ফোন করেন।
খবর পেয়ে কালিয়াকৈর থানাধীন মৌচাক ফাঁড়ি পুলিশ গ্রেনেডটি উদ্ধার করে। তারা দীর্ঘ সময় গ্রেনেডটি বালতির পানিতে ডুবিয়ে রাখে। গ্রেনেড উদ্ধারের খবর পেয়ে আশপাশের উৎসুক জনতা ওই বাড়িতে ভিড় করেন।
বাড়ির মালিক রহিজ মিয়া জানান, মাটির ঘরটি দীর্ঘদিনের পুরোনো। বৃষ্টিতে অনেক জায়গায় ভেঙে যাচ্ছিল। এর কারণে পুরোনো ঘরটি ভেঙে নতুন ঘর তৈরি করার সিদ্ধান্ত নেন। মেঝের নিচে মাটির হাঁড়িতে কে এই গ্রেনেড রেখেছেন তা তিনি জানেন না। কালিয়াকৈর থানাধীন মৌচাক ফাঁড়ির পরিদর্শক মো. শহিদুল ইসলাম বলেন, গ্রেনেডটি উদ্ধার করে বালতির পানিতে ডুবিয়ে রাখা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর