স্টাফ রিপোর্টার, গাজীপুর :: টঙ্গীতে শহিদ আহসান উল্লাহ মাষ্টার ইসলামিক একাডেমী ও হাফেজিয়া মাদ্রাসার সবক প্রদান সোমবার অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব কাজী মোঃ আব্দুল মোতালেবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-২ আসনের সাংসদ সদস্য যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন টঙ্গী দারুল উলুম মাদ্রাসার মুহতামিন মুফতি মাসউদুল করিম। এ সময় উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জাকির হাসান খোকন, ৪৯ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর মোঃ ফারুক আহম্মেদ, নবনির্বাচিত কাউন্সিলর মোঃ আমির হামজা, মাদ্রাসার সমন্বয় কারী মোঃ আব্দুল রশিদ, মুফতি আনিসুল মোতাকিন, এরশাদ নগর বড় মসজিদের ইমাম ও খতিব মুফতি কামাল উদ্দিন, গাজীপুর সদর থানা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি জাহাঙ্গীর আলম জিকু, গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মসিউর রহমান সরকার বাবু, টঙ্গী সরকারি কলেজ ছাত্র লীগের সাবেক সভাপতি কাজী মঞ্জুর, টঙ্গী পশ্চিম থানা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী আশরাফুল আলম নাহিদ, টঙ্গী পূর্ব থানা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী শাহজাদা সেলিম লিটন, ৪৯ ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জুয়েল হোসাইন জয়, সাধারণ সম্পাদক রোমান দেওয়ান প্রমুখ।