মো: জাফর আলী:: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নবগঠিত গাজীপুর-৬ (টঙ্গী, পূর্বাইল, গাছা) আসনের জাতীয়তাবাদী দল বিএনপিসহ বিভিন্ন দলের মনোনয়ন প্রত্যাশীরা গণসংযোগ শুরু করে দিয়েছেন। তাই ধারাবাহিকতায় গাজীপুর-৬ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী হাজী মো: জসিম উদ্দিন ভাট নির্বাচনী প্রচারণা শুরু করে দিয়েছেন। মনোনয়ন প্রত্যাশী হাজী মো: জসিম উদ্দিন ভাট গাজীপুর মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক। প্রচার-প্রচারণায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র মেরামতের লিফলেট বিতরণ করেন এবং ধানের র্শীষ মার্কায় ভোট ও দোয়া চান।
গাজীপুর-৬ আসনের জনগণের উদ্দেশ্য হাজী মো: জসিম উদ্দিন ভাট বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করছে। আমি গাজীপুর-৬ (টঙ্গী, পূর্বাইল, গাছা) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসাবে গণমানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে মাঠে নেমেছি।
ক্লিন ইমেজের অধিকারী তরুণ প্রার্থী হিসেবে হাজী মো: জসিম উদ্দিন ভাট মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, ঈদগাহ, কবরস্থান ও দরিদ্র মানুষকে আর্থিক সহায়তা করে আসছেন।