July 4, 2026, 7:50 am

ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ কৃষকদের দুঃখ ঘোচাবে: কৃষি উপদেষ্টা

Reporter Name
  • আপডেট Wednesday, August 27, 2025
  • 147 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ শুধু একটি প্রযুক্তি বিতরণ নয়, বরং কৃষিখাতে এক নতুন যুগের সূচনা। দীর্ঘদিন ধরে কৃষকরা মৌসুমি সবজির ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন। ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ কৃষকদের সেই দুঃখ ঘোচাবে। টেকসই, বিদ্যুৎ সাশ্রয়ী ও পরিবেশবান্ধব এই প্রযুক্তি আমাদের কৃষিকে আধুনিকতার পথে এগিয়ে নেবে। সারা দেশে ১০০টি ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ড জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এসব কথা। বুধবার (২৭ আগস্ট) দুপুরে মানিকগঞ্জের সিংগাইরের মেদুলিয়া গ্রামে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির সূচনা করা হয়। জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে কৃষি মন্ত্রণালয় বাস্তবায়িত ‘জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সাশ্রয়ী কোল্ড স্টোরেজ প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে কৃষকের আয় বৃদ্ধি প্রকল্প’-এর আওতায় এই কর্মসূচি নেওয়া হয়েছে। অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয় সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. ছাইফুল আলম, পরিচালক, প্রকল্প পরিচালক তালহা জুবেইর মাসরুর, জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর