July 5, 2026, 11:13 pm

কালীগঞ্জে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

স্টাফ রিপোর্টার, গাজীপুর ::
  • আপডেট Sunday, June 11, 2023
  • 130 জন দেখেছে

গাজীপুরের কালীগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক অনুর্ধ্ব-১৭) উদ্বোধন করা হয়েছে। আজ রোববার (১১ জুন) বিকেলে উপজেলার আরআরএন পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে মোক্তারপুর ইউনিয়ন ও কালীগঞ্জ পৌরসভার মধ্যে টুর্নামেন্টের ২য় ম্যাচটি অনুষ্ঠিত হয়।

এর আগে দুপুরে একই মাঠে প্রধান অতিথি হিসেবে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি। কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আজিজুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ প্রমুখ।

এ সময় কালীগঞ্জ পৌর মেয়র এসএম রবীন হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাফছা নাদিয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মো. মোশারফ হোসেনসহ স্থানীয় আওয়ামীয় লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর