July 4, 2026, 12:07 pm

টঙ্গীর তুরাগ নদীর তীরে বেইলি ব্রিজ নির্মাণের দাবি স্থানীয় ব্যবসায়ীদের

Reporter Name
  • আপডেট Monday, August 25, 2025
  • 88 জন দেখেছে

আবু সাঈদ চৌধুরী :: গাজীপুরের  টঙ্গী ও আব্দুল্লাহপুর সংযোগ সড়কে তুরাগ নদীর  ওপরে বেইলি ব্রিজ নির্মাণ করার দাবিতে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।  তারা সকালে প্রায় এক ঘন্টা বিক্ষোভ মিছিল করে এই দাবি জানান। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলাচলরত যানবাহন আটকে পরে তীব্র যানজটের সৃষ্টি হয়। ব্যবসায়ীদের সাথে একাত্ততা প্রকাশ করে কর্মসূচিতে অংশ নেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, টঙ্গী বাজার কমিটি, উত্তরার ব্যবসায়ীরা।
বিক্ষোভ মিছিলে অংশ নেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যকরী সভাপতি সালাহউদ্দিন সরকার, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহবায়ক প্রভাষক বশির উদ্দিন, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি রাশেদুল ইসলাম কিরণ, গাজীপুর মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ভাট, বিএনপি নেতা জসিম উদ্দিন দেওয়ান, বি এম শামীম, মুফতি মাসুদুল করিম, আব্দুস সাত্তার, নাসির উদ্দিন, বশির বেপারী প্রমুখ।
বক্তারা বলেন, প্রাচীনকাল থেকে টঙ্গী বাজার বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী ব্যবসা কেন্দ্র। বেইলি ব্রিজ না থাকার কারনে ব্যবসসায়ীরা ক্ষতিগ্রস্থ হচ্ছে, সরকার হারাচ্ছে রাজস্ব। জনসাধানের চলাচলও বিঘ্ন ঘটছে। তাই সরকারের কাছে  ব্যবসায়ী ও এলাকাবাসীর দাবি- তুরাগ নদীর উপর যেন দ্রুত বেইলি ব্রিজ নির্মাণ করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর