July 4, 2026, 5:49 pm

এনবিআরের আন্দোলনের আরও পাঁচ কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করল সরকার

Reporter Name
  • আপডেট Monday, August 18, 2025
  • 127 জন দেখেছে

দেওয়ান মোহাম্মদ মনিরুজ্জামান, বিশেষ প্রতিবেদক :: জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) চলমান আন্দোলনের ধারাবাহিকতায় আরও পাঁচ কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। সোমবার কর-২ শাখা থেকে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ জারি করা হয়।
বরখাস্তকৃত কর্মকর্তারা হলেন—ফরিদপুর কর অঞ্চলের যুগ্ম কর কমিশনার মেসবাহ উদ্দিন খান, সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের পরিচালক (চলতি দায়িত্ব) চাঁদ সুলতানা চৌধুরানী, দিনাজপুরের যুগ্ম কর কমিশনার মামুন মিয়া, আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের অতিরিক্ত কর কমিশনার সেহেলা সিদ্দিকা এবং ঢাকা কর অঞ্চল-৭ এর অতিরিক্ত কর কমিশনার সুলতানা হাবীব।
প্রজ্ঞাপনে জানানো হয়, রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ-২০২৫ জারির পর থেকে এই কর্মকর্তারা আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে দাপ্তরিক কার্যক্রমে বাধা দিয়েছেন। তাঁদের সাংগঠনিক কার্যকলাপের কারণে কাস্টমস, এক্সাইজ, ভ্যাট ও আয়কর বিভাগের রাজস্ব আহরণ কার্যক্রম ব্যাহত হয়েছে। এ পরিস্থিতিতে বিধি অনুযায়ী তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি আদেশে আরও উল্লেখ করা হয়েছে, বরখাস্ত থাকা অবস্থায় সংশ্লিষ্ট কর্মকর্তারা নিয়ম অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। বরখাস্তের এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর