July 4, 2026, 9:43 pm

টঙ্গীতে বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া ও মিলাদ মাহফিল

Reporter Name
  • আপডেট Friday, August 15, 2025
  • 90 জন দেখেছে

স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তার সুস্থতা, দীর্ঘায়ু ও দ্রুত রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) রাতে দেওড়া আদর্শপাড়া এলাকায় ৫৩ নং ওয়ার্ড বিএনপি উদ্যোগে এ আয়োজন করা হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর মো. জাহাঙ্গীর আলম।

বিশেষ অতিথি ছিলেন ৫৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শেখ মুহাম্মদ ইব্রাহীম, সাবেক সভাপতি আতাউর রহমান আতিক, ৫৩ নং ওয়ার্ড বিএনপি সভাপতি আনিসুর রহমান শিপন, সাধারণ সম্পাদক মো.সাদেক আলীসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মীরা।

সংক্ষিপ্ত আলোচনা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর