July 24, 2026, 12:54 am

জিএমপি নবাগত পুলিশ কমিশনারের সাথে (জাসস) গাজীপুর মহানগর কমিটির মতবিনিময়

আশিকুর রহমান ::
  • আপডেট Saturday, June 10, 2023
  • 191 জন দেখেছে

জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর মহানগর কমিটির সঙ্গে নবাগত পুলিশ কমিশনার মোঃ মাহবুব আলম (পিপিএম), (বিপিএম)’ র মতবিনিময়। মোঃ মাহবুব আলম গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে সম্প্রতি যোগদান করেছেন । মোঃ মাহবুব আলম ১৯৭৩ সালে কুমিল্লার হোমনা উপজেলার খোদেদাউদপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৯৯ সালে ১৮তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে তিনি কৃতিত্বের সঙ্গে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। প্রায় ২৪ বছরের চাকরি জীবনে পুলিশের গুরুত্বপূর্ণ বিভিন্ন ইউনিটে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন মাহবুব আলম। সাহসী ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে তিনি দুইবার প্রেসিডেন্ট পুলিশ পদক ‘পিপিএম’, একবার বাংলাদেশ পুলিশ মেডেল ‘বিপিএম’ এবং একবার আইজিপি ব্যাজ পদক পেয়েছেন। মাহবুব আলম আর্মড পুলিশ ব্যাটালিয়নে ডিআইজি (অপারেশনস) হিসেবে কর্মরত ছিলেন। গত ৩১ মে জননিরাপত্তা বিভাগের আদেশে তাঁকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর