July 4, 2026, 2:19 pm

গাজীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

Reporter Name
  • আপডেট Saturday, August 9, 2025
  • 77 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের শ্রীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করেছে। শনিবার (৯ আগস্ট) দুপুরে শ্রীপুরের রাজাবাড়ি ইউনিয়নের সাটিয়া বাড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত রায়হান (১০) রাজাবাড়ি ইউনিয়নের সাটিয়া বাড়ি গ্রামের শাহ্জাহান শিকদার, অপরজন একই গ্রামের রজ্জব আলীর ছেলে মাহিম (৯)।
রাজাবাড়ি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত সদস্য মনিরা পারভীন জানান, শনিবার বাড়ির পাশে একটি পুকুরে পাড়ে বসে খেলা করছিল রায়হান ও মাহিম। এসময় তারা পানিতে পড়ে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। দীর্ঘ সময় তাদের খোঁজ না পেয়ে নিহতদের স্বজনরা বাড়ির আশপাশেসহ সম্ভাব্য স্থানে খোঁজ করতে থাকে। এ সময় স্থানীয় কৃষক গরু আনতে গিয়ে পুকুর পাড়ে স্যান্ডেল ও খেলনা পরে থাকতে দেখে তার সন্দেহ হয়। পরে নিখোঁজ স্বজনদের বিষয়টি জানান। পরে ওই পুকুর থেকে রায়হান ও মাহিমের মৃতদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো: সুরুজ্জামান জানান, খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে ওই দুই শিশুর মৃত্যু হয়। স্বজনদের কোন অভিযোগ না থাকায় তাদের আবেদনের প্রেক্ষিত্রে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর