October 4, 2026, 4:59 am

ময়মনসিংহে নদের পাড়ে নাগরিকদের নদী খনন এর দাবীতে মানববন্ধন 

মুহম্মদ আবুল বাশার ::
  • আপডেট Friday, June 9, 2023
  • 136 জন দেখেছে

ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলন কর্তৃক আয়োজিত ব্রম্মপুত্র নদে আমার জীবন আসুন ব্রম্মপুত্রকে বাঁচাই শ্লোগান ধারণ করে ব্রহ্মপুত্রপাড়ে নাগরিক আহাজারি আজ শুক্রবার সকাল সাড়ে ১০ টায় অনুষ্ঠিত হয়েছে। নদে নেমে ব্যানার, ফেস্টুন নিয়ে জেলা নাগরিক আন্দোলনের সভাপতি এডভোকেট খালেকুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোঃ নূরুল আমিন কালামের নেতৃত্বে এবং এডভোকেট শিব্বির আহমেদ লিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ নাগরিক আহাজারিতে বক্তব্য রাখেন জেলা সিপিবির সভাপতি এডভোকেট এমদাদুল হক মিল্লাত, মহিলা আওয়ামী লীগ নেতা আনোয়ারা খাতুনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ।বাসাবাড়ীতে আবাসিক গ্যাস সংযোগ পুনরায় চালু করাসহ ১০ দফা দাবিতে অনুষ্ঠিত এ নাগরিক আহাজারিতে বিভিন্ন শ্রেনী পেশা বিপুল সংখ্যক নারী পুরুষ অংশ গ্রহণ করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর