July 4, 2026, 6:36 am

রাজধানীতে আ.লীগ ও সহযোগী সংগঠনের ১৬ নেতাকর্মী গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট Sunday, August 3, 2025
  • 74 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ রবিবার সকালে ডিএমপির উপ-কমিশনার মিডিয়া মুহাম্মদ তালেবুর রহমানের পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই ১৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা ও জনশৃঙ্খলা বিনষ্টের চেষ্টা সংক্রান্ত অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর