July 4, 2026, 6:30 am

মাইলস্টোন ট্র্যাজেডি: ফরিদপুরে রাইসা মনি’র কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা

Reporter Name
  • আপডেট Saturday, August 2, 2025
  • 64 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত ফরিদপুরের আলফাডাঙ্গার শিক্ষার্থী রাইসা মনি (১১) এর পরিবারের প্রতি সমবেদনা জানাতে বিমান বাহিনী প্রধানের প্রতিনিধি দল তার গ্রামের বাড়িতে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে। আজ
শনিবার দুপুর ২টায় যশোর মতিউর রহমান ঘাঁটি থেকে স্কোয়াড্রন লিডার মো. জিহাদুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দল ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের বাজড়া গ্রামে যান। তারা প্রথমে নিহতের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এরপর রাইসা মনি’র কবর জিয়ারত করে গার্ড অব অনার প্রদান এবং পুষ্পস্তবক অর্পণ করেন।
আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল বিষয়টি নিশ্চিত করে জানান, বিমান বাহিনীর প্রতিনিধি দল নিহত শিক্ষার্থীর রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া করেছেন এবং শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছে।
প্রসঙ্গত, গত ২১ জুলাই রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় রাইসা মনি নিহত হন। চার দিন পর ২৫ জুলাই সকাল ৯টায় গোপালপুর ইউনিয়নের বাজড়া ঈদগাহ ময়দানে জানাজা শেষে তাকে তার নিজ গ্রামে বাজড়া কবরস্থানে দাফন করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর