May 31, 2026, 1:05 pm

গাজীপুরের কালিয়াকৈরে মৌসুমী ফল উৎসব

স্টাফ রিপোর্টার, গাজীপুর ::
  • আপডেট Thursday, June 8, 2023
  • 126 জন দেখেছে

নিয়মিত খাবো বেশি মৌসুমী ফল বাড়বে মনোবল, শিক্ষিত জাতি হয়ে থাকবো সুস্থ সবল এই স্লোগানকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈরে সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজের বৃহস্পতিবার সকালে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের  সভাপতিত্ব করেন সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হাবিবুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী বিপ্লব পাল, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুর সাত্তার, বঙ্গবন্ধু সরকারি হাই স্কুলের প্রধান শিক্ষক আনন্দ কুমার দাস প্রমুখ। এর আগে দেশি ও বিদেশি বিভিন্ন জাতের ফলের স্টল ঘুরে দেখেন অতিথিরা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর