July 4, 2026, 12:08 pm

ষড়যন্ত্রের ফাঁদে পা না দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর

Reporter Name
  • আপডেট Sunday, February 23, 2025
  • 61 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: মাইনাসের ষড়যন্ত্র এখনো চলমান আছে। সেই ষড়যন্ত্রের ফাঁদে পা না দেওয়ার জন্য দলীয় নেতা-কর্মীকে আহ্বান জানিয়েছেন লুৎফুজ্জামান বাবর। আজ রোববার নেত্রকোনা শহরের মোক্তারপাড়া মাঠে জেলা বিএনপির পক্ষ থেকে তাঁকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর বলেন, দ্রুত নির্বাচন দেন। কারণ, গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটে নির্বাচিত সরকার ছাড়া দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। আমি দেশ ও জনগণের বিরুদ্ধে কোনো অন্যায় করিনি। তবুও আমাকে সাড়ে ১৭ বছর কারাবরণ করতে হয়েছে। অনেক নির্যাতন সহ্য করতে হয়েছে। তবে আল্লাহর রহমতে আমি এসব অন্যায় থেকে মুক্তি পেয়েছি। আমার নেতা তারেক রহমান অচিরেই দেশে ফিরে আসবেন। এই দেশের হাল ধরবেন। আমরা তাঁকে অভ্যর্থনা জানাব।
নিজ জেলা নেত্রকোনাবাসীর উদ্দেশে বাবর বলেন, ‘আমি আগেও আপনাদের পাশে ছিলাম, এখনও আছি এবং ভবিষ্যতেও থাকব ইনশা আল্লাহ।
জেলা বিএনপির আহ্বায়ক ডা. আনোয়ারুল হকের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা আরিফা জেসমিন, জেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফ উদ্দিন খান, নুরুজ্জামান নূরু, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হক, যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু, সদস্যসচিব ড. রফিকুল ইসলাম হিলালী প্রমুখ। পরে লুৎফুজ্জামান বাবর সদর উপজেলার মদনপুর ইউনিয়নে হজরত শাহ সুলতান কমরুদ্দিন রুমী (র.)-এর মাজার জিয়ারত করেন। রাতে তিনি মদন উপজেলার নিজ গ্রাম বাড়িবাদেরায় রাত্রিযাপন করবেন বলে পরিবার সূত্রে জানা গেছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর