July 4, 2026, 1:40 pm

ক্যাডেটদের দেশ সেবায় আত্মনিয়োগ করার আহ্বান সেনাপ্রধানের

Reporter Name
  • আপডেট Friday, February 21, 2025
  • 63 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: মির্জাপুর ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের সংগঠন ‘মির্জাপুর এক্স ক্যাডেট এ্যাসোসিয়েশন’ (MECA) কর্তৃক আয়োজিত তিন দিনব্যাপী ১৪তম পুনর্মিলনীর ২য় দিন গতকাল শুক্রবার জমকালো আয়োজনের মাধ্যমে উদযাপিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
প্রধান অতিথি মির্জাপুর ক্যাডেট কলেজে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান জিওসি, ৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সাভার এরিয়া; কলেজের অধ্যক্ষ; সভাপতি ‘মির্জাপুর এক্স ক্যাডেট এ্যাসোসিয়েশন’ ও অভ্যাগত অতিথিবৃন্দ। সেনাবাহিনী প্রধান মির্জাপুর এক্স ক্যাডেট এ্যাসোসিয়েশন পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং বর্ণাঢ্য পুনর্মিলনী প্যারেডের সালাম গ্রহণ করেন। প্রধান অতিথি তার বক্তব্যে দেশ ও জাতি গঠনে ক্যাডেটদের অবদান উল্লেখ করে ক্যাডেটদের সার্বিক সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং তাদেরকে দেশ সেবায় আত্মনিয়োগ করতে অনুরোধ জানান।
অনুষ্ঠানে মির্জাপুর ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটগণ, স্থানীয় ফরমেশনের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ, স্থানীয় বেসামরিক প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, মির্জাপুর ক্যাডেট কলেজের অধ্যক্ষ, শিক্ষকগণ এবং ক্যাডেটগণ উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর