July 4, 2026, 1:38 pm

বান্দরবানে অপহরণ চক্রের ৪ সদস্য গ্রেফতার

Reporter Name
  • আপডেট Friday, February 21, 2025
  • 77 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: বান্দরবানের লামায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনার চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম বিষয়টি নিশ্চিত করেন।
তারা হলেন, থানচি উপজেলার রেমাক্রি এলাকার পিতরাম ত্রিপুরার ছেলে শিমন ত্রিপুরা নয়ন, রোয়াংছড়ি উপজেলার সাজু ত্রিপুরার দুই ছেলে জেকসন ত্রিপুরা ও প্রশান্ত ত্রিপুরা, লামার গজালিয়া এলাকার খবি চন্দ্র ত্রিপুরার ছেলে জয়ন্ত ত্রিপুত্রা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার সরই ইউপিতে ১৪ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি দুই দফায় ১৪ জন এবং ১৬ ফেব্রুয়ারি ফাসিয়াখালি ইউপি এলাকার ২৩ রাবার বাগানের শ্রমিককে অপহরণ করা হয়। তাদের জিম্মি করে পরিবারের কাছ থেকে মোটা অংকের মুক্তিপণের বিনিময়ে অপহৃতদের মুক্তি দেয়। এর পর থেকে অপহরণকারীদের গ্রেফতারে অভিযানে নামে পুলিশ। এর প্রেক্ষিতে ২০ ফেব্রুয়ারি লামা ও বান্দরবান সদরের বিভিন্ন এলাকা থেকে গ্রফতার করা হয়। বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম জানান, অভিযানে ৪ অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে। তাদের সহযোগী অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর