July 4, 2026, 7:07 pm

ফেনীতে কাভার্ড ভ্যান-পিকআপ সংঘর্ষে নিহত ৫

Reporter Name
  • আপডেট Monday, February 17, 2025
  • 59 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: ফেনীর হাফেজিয়া এলাকায় কাভার্ড ভ্যানের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে পাঁচজন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১০ জন। আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাফেজিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা সম্ভব হয়নি। তবে মহিপাল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নির্মাণশ্রমিকদের বহন করা একটি পিকআপ ফেনীর উদ্দেশ্যে আসছিল। পথিমধ্যে মহাসড়কের দক্ষিণ মাইজবাড়িয়া হাফেজি মাদরাসা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর