July 23, 2026, 4:12 am

কারাবন্দি সাংবাদিক শামসুজ্জামানের বাসায় বিএনপির মিডিয়া সেল

Reporter Name
  • আপডেট Monday, April 3, 2023
  • 288 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাবন্দি দৈনিক প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসের বাসায় গিয়ে তার মায়ের খোঁজখবর নিয়েছে বিএনপির মিডিয়া সেলের একটি প্রতিনিধি দল। আজ সোমবার তার বাসায় যান তারা। এসময় শামসুজ্জামানের মা কান্নায় ভেঙে পড়েন। বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন এবং সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম সৈকত প্রমুখ উপস্থিত ছিলেন।

সাংবাদিক শামস-এর মাকে সান্ত্বনা জানিয়ে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, আজকে দেশে কেউ নিরাপদ নয়। গোটা দেশ যেন কারাগারে পরিণত হয়েছে। সরকারের অপকর্ম ও দুর্নীতির কথা বললেই হামলা হয়, গুম হয়। আল্লাহর অশেষ রহমত যে, সাংবাদিক শামস গুমের শিকার হননি। 

এসময় সাংবাদিক শামস-এর মা বলেন, আমার সন্তান কখননও অপ-সাংবাদিকতা করেনি। আমি জানি না কোন অপরাধে আমার ছেলেকে রাতের আঁধারে তুলে নেয়া হলো? তোমরা আমার ছেলেকে ফিরিয়ে দাও।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর