July 4, 2026, 1:35 pm

গাজীপুরের পূবাইলে ট্রেনের ধাক্কায় কিশোরীর মৃত্যু

Reporter Name
  • আপডেট Friday, February 7, 2025
  • 79 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মহানগরীর পূবাইলের মাজুখান এলাকায় ট্রেনের ধাক্কায় রোকসানা (১৫) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে পূবাইল থানার মাজুখান-হারবাইদ রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রোকসানা পূবাইল থানার মাজুখান উওরপাড়া এলাকার মৃত রহমান মিয়ার মেয়ে।
পুলিশ জানায়, রোকসানা মানসিক রোগী। ভোরে বাসা থেকে না বলে বের হয়ে রেললাইনে হাঁটছিলেন তিনি। এ সময় লেবেল ক্রসিংয়ে গেলে সিলেট থেকে আসা ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেনের সাথে রোকসানার ধাক্কা লাগে এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির কর্মকর্তা মো. জহিরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর