October 3, 2026, 1:13 pm

বিপিএলে চ্যাম্পিয়ন হলেই কোটি কোটি টাকা

Reporter Name
  • আপডেট Thursday, February 6, 2025
  • 100 জন দেখেছে

স্পোর্টস ডেস্ক :: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরের ফাইনাল আগামীকাল। শুক্রবার সন্ধ্যা ৭টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। ফাইনালে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের মুখোমুখি হবে চিটাগং কিংস । বিপিএলে এবার প্রাইজমানি ২ কোটি টাকার বেশি বাড়ানো হয়েছে। আগে চ্যাম্পিয়ন দল পেত ২ কোটি, আর রানার্সআপ দল পেত ১ কোটি করে। এবার চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল আড়াই ও দেড় কোটি টাকা করে পাবে। শুধু চ্যাম্পিয়ন-রানার্সআপ দলই নয়, প্লে-অফে ওঠা অন্য দুই দলও পাচ্ছে বড় অঙ্কের টাকা। এবার ‘ইমার্জিং প্লেয়ারকেও পুরস্কৃত করা হবে।
গত আসরের চেয়ে এবার ২ কোটি ৩ লাখ টাকা বেশি দেওয়া হবে বিপিএলের সমাপনী দিনে। আজ সংবাদ বিজ্ঞপ্তিতে বিপিএলের প্রাইজমানির ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সব মিলিয়ে মোট ৫ কোটি ৩১ লাখ টাকার পুরস্কার দেওয়া হবে এবার। গত আসরে এই অঙ্ক ছিল ৩ কোটি ২৮ লাখ টাকা।
এবার নতুন করে তৃতীয় ও চতুর্থ হওয়া দুই দলের জন্যও থাকছে অর্থ পুরস্কার। এলিমিনেটর হেরে বিদায় নেওয়া রংপুর রাইডার্স পাবে ৪০ লাখ টাকা। দ্বিতীয় কোয়ালিফায়ারে চিটাগংয়ের কাছে হেরে যাওয়ার খুলনা টাইগার্সের জন্য থাকছে ৬০ লাখ টাকা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর