July 4, 2026, 12:06 pm

দেশি-বিদেশি মিডিয়া নিয়ে আয়নাঘর পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা

Reporter Name
  • আপডেট Thursday, February 6, 2025
  • 100 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: আয়নাঘর পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ সময় দেশি-বিদেশি মিডিয়াকর্মীরা তার সঙ্গে থাকবেন। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে বলা হয়, প্রধান উপদেষ্টা যত দ্রুত সম্ভব আয়নাঘর পরিদর্শনে যাবেন। পরিদর্শনকালে দেশি-বিদেশি মিডিয়াকর্মীরা তার সঙ্গে থাকবেন। প্রধান উপদেষ্টা আয়নাঘর পরিদর্শন করলে গুমের শিকার ব্যক্তিরা আশ্বস্ত বোধ করবেন ও অভয় পাবেন বলে জানান তারা।
এ ছাড়া সভায় রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে টিসিবির মাধ্যমে পণ্য বিক্রয় কার্যক্রম এবং ব্যাপকহারে আমদানি ও সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করতে গৃহীত পদক্ষেপ সম্পর্কে আলোচনা হয়। সভায় রমজানে লোডশেডিং না রাখা এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়ে আলোচনা হয়। সূত্র: বাসস

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর