July 4, 2026, 6:43 am

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ১৬৩৬ মামলা

Reporter Name
  • আপডেট Wednesday, January 29, 2025
  • 69 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে এক হাজার ৬৩৬টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। আজ বুধবার দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গত মঙ্গলবার ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযানে এসব মামলা করা হয়। এছাড়া অভিযানকালে ১২৮টি গাড়ি ডাম্পিং ও ৩৯টি গাড়ি রেকার করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর