May 25, 2026, 10:06 am

ফরিদপুরে আইএমইআই নম্বর পাল্টিয়ে মোবাইল বিক্রি, গ্রেপ্তার ৬

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর ::
  • আপডেট Sunday, May 28, 2023
  • 133 জন দেখেছে

ফরিদপুরের নগরকান্দায় দীর্ঘদিন ধরে চোরদের কাছ থেকে মোবাইল ফোন কিনে আইএমইআই নম্বর পরিবর্তন করে তা বিক্রি করে আসছিল একটি সক্রিয় অসাধু চক্র। অবশেষে পুলিশের জালে ধরা পড়েছে ওই চক্রের সক্রিয় ৬ সদস্য। ২৮টি চোরাই মোবাইল ফোন, ৩টি ল্যাপটপ ও ৪টি মোবাইল সফটওয়্যার ডিভাইসসহ তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের উত্তর গুপিনাথপুর গ্রামের পিরু শেখের ছেলে সুরমান শেখ (৩৪),  হারুন শেখের ছেলে রুহুল আমিন (২২), এনায়েত বিশ্বাসের ছেলে সুজন বিশ্বাস (২৪), সামু শেখের ছেলে শাহিন শেখ (১৮), আকতার শেখের ছেলে আল আমিন শেখ (২০) ও কৃষ্ণারডাঙ্গী গ্রামের মোকসেদ প্রামাণিকের ছেলে মেহেদী হাসান (১৯)।

শনিবার বিকালে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলার গজারিয়া বাজারে সুরমান শেখের মোবাইল সার্ভিসিংয়ের দোকানে দীর্ঘদিন ধরে চোরাই মোবাইল ক্রয়-বিক্রয় করে আসছিল। দেশের বিভিন্ন এলাকা থেকে চোরেরা মোবাইল চুরি করে এনে ওই দোকানে বিক্রি করতো। পরে ডিভাইসের মাধ্যমে মোবাইলের আইএমইআই নম্বর পরিবর্তন করে তা বিক্রি করতেন গ্রেপ্তার হওয়া চক্রটি। খবর পেয়ে শুক্রবার (২৬ মে) সন্ধ্যা ৬টার দিকে সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মো. আসাদুজ্জামান শাকিল ও ওসি মো. মিরাজ হোসেনর নেতৃত্বে পুলিশের একটি দল ওই দোকানে বিশেষ অভিযান চালায়।

এ সময় দোকানে ল্যাপটপ ডিভাইসের মাধ্যমে মোবাইলের আইএমই নম্বর পরিবর্তনের কাজ চলা অবস্থায় ৬ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের নিকট থেকে ২৮টি মোবাইল ফোন, ৩টি ল্যাপটপ ও ৪টি মোবাইল সফটওয়ার ডিভাইস উদ্ধার করা হয়। ওসি মো. মিরাজ হোসেন আরো বলেন, গ্রেপ্তারকৃতরা তাদের বিরুদ্ধে অভিযোগ পুলিশের কাছে স্বীকার করেছেন। শুক্রবার রাতে নগরকান্দা থানায় ৪১৩ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার (২৭ মে) দুপুরে তাদের ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর