October 3, 2026, 1:19 pm

টঙ্গীতে ছিনতাইকারীদের অত্যাচারে অতিষ্ঠ মানুষ

Reporter Name
  • আপডেট Thursday, January 23, 2025
  • 108 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: গাজীপুর মহানগরীর টঙ্গীতে ছিনতাইকারীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়ছে মানুষ। প্রতিনিয়ত বেপরোয়া হয়ে উঠছে ছিনতাইকারীরা। নগরীর প্রতিটি সড়ক মহাসড়ক ও অলিগলি ঘটছে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড।  বিভিন্ন স্পটে ছিনতাইকারীদের কবলে পড়ে সর্বশান্ত হচ্ছেন ব্যবসায়ী, চাকরিজীবী, পোশাক শ্রমিকসহ সাধারণ মানুষ। এতে সাধারণ মানুষের মাঝে চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগীদের অভিযোগ, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা না থাকায় ছিনতাইকারীরা বেপরোয়া হয়ে উঠেছে। সন্ধ্যা হলেই দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে ছিনতাইয়ে নেমে পড়ে কয়েকটি গ্রুপ।
গত রোববার পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফিরছিলেন সাংবাদিক আশরাফুল আলম। কাদেরিয়া গেট এলাকায় সশস্ত্র ছিনতাইকারীদের কবলে পড়েন তিনি। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে মোবাইল, টাকাসহ সর্বস্ব নিয়ে যায় ছিনতাইকারীরা। এর আগে গত ১৫ জানুয়ারি বিআরটি প্রকল্পের উড়াল সড়কের আব্দুল্লাহপুর এলাকায় এক পথচারীকে ধারালো চাপাতির ভয় দেখিয়ে মোবাইল, টাকাসহ সবকিছু ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা।
টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান বলেন, ‘ছিনতাইকারীদের গ্রেফতারে পুলিশ কাজ করছে। কয়েকজনকে ইতোমধ্যে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। ছিনতাইকারীদের চিহ্নিত করতে হাজীর মাজার বস্তি থেকে শুরু করে গাজীপুরা বাসস্ট্যান্ড পর্যন্ত প্রতিটি শাখা সড়কে সিসি ক্যামেরা বসানো হয়েছে।’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর