June 1, 2026, 11:16 am

ঈশ্বরগঞ্জে ট্রাকের চাপায় কিশোর নিহত

নিজস্ব প্রতিবেদক ::
  • আপডেট Saturday, May 27, 2023
  • 249 জন দেখেছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ট্রাকের চাপায় অমিত হাসান মারুফ (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে। আজ শনিবার বিকেলে ঈশ্বরগঞ্জ-নান্দাইল সীমান্তের গালাহার মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত অমিত হাসান মারুফ ঈশ্বরগঞ্জ উপজেলার মগঢুলা ইউনিয়নের বাঘবেড় গ্রামের মো. ফারুক মিয়ার ছেলে। সে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী ছিল। 

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পি এস এম মোস্তাছিনুর রহমান। তিনি বলেন, ‘ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের সমন্বয়ে লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, আজ বিকেলে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে অমিত মোটরসাইকেল চালিয়ে স্থানীয় মাইজবাগ বাজারের দিকে আসছিল। এ সময় গালাহার মোড়ে এলে কিশোরগঞ্জগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই কিশোরের মৃত্যু হয়। নান্দাইল ফায়ার সার্ভিসের টিম লিডার মোহাম্মদ রেজাউল করিম বলেন, ‘ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী মারুফ ঘটনাস্থলেই মারা গেছে। খবর পেয়ে সড়কের পাশ থেকে লাশ উদ্ধার করে ঈশ্বরগঞ্জ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর