May 19, 2026, 12:24 am

পিলখানা হত্যাকাণ্ডের তদন্তে সব ধরনের সহযোগিতার আশ্বাস সেনাপ্রধানের

Reporter Name
  • আপডেট Tuesday, January 14, 2025
  • 48 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন পিলখানা হত্যাকাণ্ড পুনঃ তদন্তে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি মেজর জেনারেল আ ল ম ফজলুর রহমানের নেতৃত্বে কমিশনের সদস্যবৃন্দ। সোমবার তারা সেনাপ্রধানের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। বিশেষত তদন্ত কার্যক্রম পরিচালনার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতা কামনা করেন। এ তদন্ত কার্যক্রম পরিচালনায় সেনাবাহিনীর পক্ষ হতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
এ সময় তদন্ত কমিশনের মেজর জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর কবির তালুকদার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. সাইদুর রহমান, যুগ্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, সাবেক ডিআইজি ড. এম আকবর আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মো. শরীফুল ইসলাম ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. শাহনেওয়াজ খান চন্দন উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর