November 19, 2026, 2:58 am

বিদেশি পিস্তল ও মাদকসহ এক যুবককে গ্রেফতার

Reporter Name
  • আপডেট Sunday, April 2, 2023
  • 361 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরে বিদেশি পিস্তল ও মাদকসহ মো: জাহিদুল ইসলাম (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তিনি জিএমপির কাশিমপুর থানাধীন সারদাগঞ্জ পুকুরপাড় এলাকার হাবিবুর রহমানের ছেলে। রবিবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের প্রধান কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান জিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রেজওয়ান আহমেদ।

জিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রেজওয়ান আহমেদ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার বিকেলে গাজীপুর সিটি করপোরেশনের সারদাগঞ্জ পুকুরপাড় এলাকায় জাহিদুল ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার দেহ তল্লাশিকালে কোমরে গোজা অবস্থায় একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন জব্দ করা হয়। পরে তাকে সঙ্গে নিয়ে তার কক্ষ তল্লাশি করে চাইনিজ কুড়াল ও ফেনসিডিল উদ্ধার করা হয়।পুলিশের ওই কর্মকর্তা বলেন, জিজ্ঞাসাবাদে জাহিদুল জানায়, গাজীপুর সিটি করপোরেশনের বারেন্ডা দক্ষিণপাড়া এলাকার আব্দুল আজিজ মোল্লার কাছ থেকে সে ফেনসিডিল কিনেছে। তার বিরুদ্ধে অস্ত্র এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দু’টি মামলা দিয়ে গ্রেফতার দেখানো হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর