July 4, 2026, 12:07 pm

ওয়েস্ট ইন্ডিজ সফরের নারী দল ঘোষণা করল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক ::
  • আপডেট Monday, January 6, 2025
  • 68 জন দেখেছে

চলতি মাসেই ওয়েস্ট ইন্ডিজ সফর করবে বাংলাদেশ নারী দল। আসন্ন এই সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশের মেয়েরা।
আগামী ১৪ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজে পা রাখবে বাংলাদেশ দল। ১৯ জানুয়ারি প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। সিরিজের দ্বিতীয় ওয়ানডে ২১ জানুয়ারি। দুই দিন বিরতির পর সিরিজের শেষ ও তৃতীয় ওয়ানডে হবে ২৪ জানুয়ারি। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সেন্ট কিটসে। এই ওয়ানডে সিরিজটি আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অংশ। আগামী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে দুই দলের জন্যই এই সিরিজ বেশ গুরুত্বপূর্ণ। ওয়ানডে সিরিজ শেষে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজও খেলবে দুই দল। আগামী ২৭ জানুয়ারি সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি হবে। বাকি দুই ম্যাচ যথাক্রমে ২৯ ও ৩১ জানুয়ারি। সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সেন্ট কিটসে।
বাংলাদেশ স্কোয়াড:
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, দিলারা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সুবহানা মোস্তারি, ঝর্ণা আক্তার, লতা মন্ডল, রাবেয়া, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুন, ফারজানা হক, তাজ নেহার, সানজিদা আক্তার মেঘলা, মারুফা আক্তার।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর