July 4, 2026, 6:43 am

দরিদ্র ও শীতার্ত মানুষের পাশে ঢাকা সেনানিবাস লেডিস ক্লাব

নিজস্ব প্রতিবেদক ::
  • আপডেট Thursday, January 2, 2025
  • 65 জন দেখেছে

রাজধানীর মিরপুর বাউনিয়া এলাকায় সমাজের দরিদ্র ও শীতার্ত ২২০০টি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন ঢাকা সেনানিবাস লেডিস ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক সারাহনাজ কমলিকা জামান। আজ বৃহস্পতিবার সদর দপ্তর লজিস্টিকস্ এরিয়া এর সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই শীতবস্ত্র বিতরণ করেন সারাহনাজ কমলিকা জামান।
প্রধান অতিথি ঢাকা সেনানিবাস লেডিস ক্লাবের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এছাড়াও এ ধরনের মানবিক কার্যক্রমে সহযোগিতা প্রদানের জন্য ঢাকা সেনানিবাস লেডিস ক্লাবের সকল সদস্যদের তিনি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ক্লাবের সভানেত্রী ও সহ-সভানেত্রী, প্রয়াস এর সহকারী পৃষ্ঠপোষক, চিলড্রেন ক্লাব ঢাকা অঞ্চলের সভানেত্রী, সেপকস, ঢাকা অঞ্চলের সভানেত্রী, সামরিক কর্মকর্তাগণ, অন্যান্য পদবির সেনাসদস্যগণ, বেসামরিক কর্মকর্তা ও কর্মচারীগণ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর