October 3, 2026, 8:27 am

জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠুর বাসায় চুরি

Reporter Name
  • আপডেট Sunday, April 2, 2023
  • 340 জন দেখেছে

বিনোদন ডেস্ক :: জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠুর বাসায় চুরি হয়েছে। এতে তার মূল্যবান জিনিসপত্র ও নগদ টাকা খোয়া গেছে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই। আজ রবিবার (২ এপ্রিল) দুপুর ২টার দিকে এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি জানান অভিনেত্রী। তিনি লেখেন, ‘বাসার সবাই হাসপাতালে ছিল। আর এই সুযোগে ভয়ংকরভাবে আমার বাসা থেকে সমস্ত মূল্যবান গহনা, টাকা চুরি হয়ে গেছে।’ তবে এই কঠিন সময়েও মনোবল হারাচ্ছেন না তিনি। তার কথায়, ‘মেরুদণ্ড তো আমার একটাই। আল্লাহ তায়ালা সেই মেরুদণ্ডে অনেক শক্তি দিয়েছেন। আবার সব গড়ব ইনশাআল্লাহ। আল্লাহ আমার ওপর সহায় হবেন, আল্লাহ ভরসা।’ চুরি প্রসঙ্গে মনিরা মিঠু বলেন, ‘শুটিংয়ের কাজে আমি এখন সাভারে আছি। বাসা থেকে থানায় যোগাযোগ করা হয়েছে। তারা শিগগিরই বিষয়টি পর্যবেক্ষণ করতে বাসায় আসবেন বলে জানিয়েছেন।’

উল্লেখ্য, প্রখ্যাত কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের ‘ওপেনটি বায়োস্কোপ’ নাটক দিয়ে অভিনয় জীবন শুরু করেন মনিরা মিঠু। এরপর দুই পর্দাতেই সমানতালে অভিনয় চালিয়ে যাচ্ছেন জনপ্রিয় এই অভিনেত্রী।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর