April 21, 2026, 4:13 am

পোশাক কারখানা পরিস্থিতি স্বাভাবিক: প্রধান উপদেষ্টার কার্যালয়

নিজস্ব প্রতিবেদক ::
  • আপডেট Tuesday, October 15, 2024
  • 205 জন দেখেছে

সাভার, আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জে পোশাক কারখানার উৎপাদন কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। সোমবার (১৪ অক্টোবর) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পোশাক কারখানার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে গণমাধ্যমকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, এসব এলাকার প্রায় শতভাগ কারখানা খুলেছে এবং শ্রমিকরাও কাজে যোগদান করেছেন। এখানে এখন কোনো অস্থিরতা নেই। প্রধান উপদেষ্টার কার্যালয় আরও জানায়, সাভার ও আশুলিয়ায় মোট ৪০৭টি কারখানার মধ্যে তিনটি ছাড়া সব কারখানা খুলেছে। বন্ধ তিন কারখানার মধ্যে দুটি ১৩/১ ধারায় বন্ধ রয়েছে। অন্যদিকে নারায়ণগঞ্জে সবগুলো কারখানা ইতোমধ্যে খুলেছে। গাজীপুরে ৮৭১টি কারখানার মধ্যে দুটি ছাড়া বাকি সব কারখানা চালু রয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর