August 18, 2026, 2:41 pm

শ্রীপুরে সড়কের পাশে পড়ে ছিল যুবকের মরদেহ

স্টাফ রিপোর্টার, গাজীপুর ::
  • আপডেট Sunday, October 6, 2024
  • 123 জন দেখেছে

গাজীপুরের শ্রীপুরে সড়কের পাশে পড়ে থাকা অজ্ঞাত এক যুবকের (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের নিমুরিয়া গ্রামের গাজীপুর-কালিগঞ্জ আঞ্চলিক সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি।
প্রহলাদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুল মোমেন বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে স্থানীয়রা ওই সড়কের পাশে অজ্ঞাত যুবকের মরদেহ পড়ে থাকে দেখেন। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। তবে মরদেহের পরিচয় শনাক্ত করতে পারেনি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্তের কাজ চলছে। পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন। মৃত্যুর কারণ জানতে কাজ করছে পুলিশ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর