October 10, 2026, 2:31 pm

কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক ::
  • আপডেট Tuesday, September 24, 2024
  • 109 জন দেখেছে

ঢাকা জেলার আশুলিয়ার চাঞ্চল্যকর তানিম (২৫) হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানাকে (৩৫) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪ ও ৮) এর যৌথ ইউনিট। আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সিপিসি-৩ র‌্যাব-৪ এর মানিকগঞ্জ অঞ্চলের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার সোহেল রানা ঢাকা জেলার আশুলিয়া থানার আউকপাড়া এলাকার হানিফ আলীর ছেলে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় (৬ আগস্ট) কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পলায়ন করে সোহেল রানা নিজেকে আত্মগোপনে রাখেন।
লে. কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের দুটি ইউনিট যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর