July 9, 2026, 12:08 pm

টঙ্গীর ব্যাংকের মাঠ বস্তিতে অসামাজিক কর্মকান্ডের অভিযোগ

Reporter Name
  • আপডেট Thursday, September 5, 2024
  • 206 জন দেখেছে

শারমিন খানম :: গাজীপুর মহানগর টঙ্গীর ব্যাংক মাঠ-কো অপারেটিভ বস্তিতে লাইলীর নিয়ন্ত্রণে চলছে বিভিন্ন অসামাজিক কর্মকান্ড। যেন দেখার কেউ নেই। বর্তমানে বৈষম্যবিরোধী আন্দোলনে দেশ যখন টালমাটাল ঠিক ওই সময়ে আশেপাশের সকল আবাসিক হোটেলগুলো বন্ধ থাকলেও থেমে নেই লাইলির অসামাজিক কর্মকাণ্ড।
অনুসন্ধানে গিয়ে দেখা যায়, লাইলি ও শেফালী মিলে অসামাজিক কর্মকান্ড,মদ, গাঁজা, ফেন্সিডিলসহ অসামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসছে। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এখন ছাত্রদের অত্যাচারে আমরা কোন কাজ করতে পারছি না। আপনারা ১৫ দিন বা এক মাস পরে এসে তথ্য নিয়ে যান। বর্তমানে যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে এই সকল কর্মকাণ্ড বন্ধের দাবি দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর