July 9, 2026, 12:11 pm

টঙ্গীতে শাওনের মাদক ব্যবসা এখন জমজমাট

Reporter Name
  • আপডেট Thursday, September 5, 2024
  • 133 জন দেখেছে

শারমিন খানম :: গাজীপুর মহানগর টঙ্গীর ৫৬নং ওয়ার্ড বেলতলী এলাকায় শাওন নামের এক মাদক ব্যবসায়ী মাদক ব্যবসা করে আসছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৈষম বিরোধী ছাত্র আন্দোলনে দেশ যখন সংস্কার করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন ঠিক তখনই তরুণ যুবসমাজকে ধ্বংসের হাতিয়ার শাওনের মাদক ব্যবসা এখন জমজমাট।
সূত্রে জানা যায়, গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৬নং ওয়ার্ড বেলতলী এলাকায় প্রতিদিন বিকেল চারটা থেকে গভীর রাত পর্যন্ত চলে মাদক বেচাকেনা করার অভিযোগ রয়েছে। রেললাইনের পাশে বস্তি হওয়ায় অলিতে গলিতে বিভিন্ন রাস্তা দিয়ে এইসব মাদক ক্রেতারা মাদক কিনতে আসেন।
ভুক্তভোগীরা জানান, মাদক বেচাকেনার কারণে কেউ রাস্তা দিয়ে চলাচল করতে পারে না এই সমস্ত মাদক ব্যবসায়ীদের কারণে। এলাকাবাসী এর প্রতিবাদ করতে চাইলে শাওন ও শাওনের লোকজন তাদের বিভিন্ন হুমকি-ধমকি দিচ্ছে। এ বিষয়ে স্থানীয় প্রশাসনকে জানলেও প্রশাসন কোন পদক্ষেপ নেয়নি। পুলিশ প্রশাসনের রহস্যজনক ভূমিকায় এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এছাড়াও স্কুল কলেজের ছাত্র-ছাত্রী ও যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা প্রয়োজন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর