May 27, 2026, 6:19 am

বিদেশিরা ক্ষমতায় বসাবে আ’লীগ কখনোই এই ধারণ পোষণ করে না ক্ষমতায় বসাবে জনগণ : ওবায়দুল কাদের

দৈনিক বিজয়বাংলা ডেস্ক ::
  • আপডেট Tuesday, May 16, 2023
  • 182 জন দেখেছে

বিদেশিরা ক্ষমতায় বসাবে আওয়ামী লীগ কখনোই এই ধারণ পোষণ করে না বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বিদেশিরা ক্ষমতায় বসাবে আওয়ামী লীগ কখনোই এই ধারণ পোষণ করে না। ক্ষমতায় বসাবে দেশের জনগণ। আজ মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে চিত্রনায়ক ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের মরদেহে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো লবিস্ট নেই জানিয়ে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশিদের ভয় পান না। শেখ হাসিনার কোনো লবিস্ট নাই। ক্ষমতায় বসানোর মালিক দেশের জনগণ।

সেতুমন্ত্রী বলেন, ‘তারা (বিএনপি) মনে করছেন, পশ্চিমারা তাদের ক্ষমতায় বসাতে পারবে, তাদের দলকে ক্ষমতায় বসাতে পারবে। সেটা ভেবে পশ্চিমাদের কাছে লবিস্ট নিয়োগ দিয়েছে বিএনপি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল মনে করছেন পশ্চিমারা তাকে ক্ষমতায় বসাতে পারবে, তার দলকে ক্ষমতায় বসাতে পারবে। সেই কারণে ঘন ঘন তাদের দুয়ারে ধর্না দিচ্ছেন। নালিশ করছেন, লবিস্ট নিয়োগ করছেন।

আওয়ামী লীগের এই নেতা বলেন, শেখ হাসিনা নিজেই বলেছেন আমরা ক্ষমতায় আসতে চাই জনগণের ভোটে। জনগণ চাইলে আছি না চাইলে নাই। এই মানসিকতা যার তিনি বিদেশি বা দেশীয় ষড়যন্ত্রকারীদের ভয় পাবেন এটা ভাবার কোনো কারণ নেই।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর