ববশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি :: জামালপুরের বকশীগঞ্জে সাবেক ফারমার্স ব্যাংকের (পদ্মা ব্যাংক) সাবেক অডিট চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মহবুবুল হক বাবুল চিশতি ও তার ছেলে ব্যারিস্টার রাশেদ চিশতীর মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত (৭ আগষ্ট) বুধবার বিকালে বকশীগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে ঘন্টা ব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন ব্রাইট স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ ইসমাইল হোসেন সিরাজী, বাট্টাজোড় ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আঃ রহিম সরকার, বাাট্টাজোড় মীর কামাল দাখিল মাদ্রাসার সহ কারি শিক্ষক মোঃ সামিউল হক,ডাঃ মোঃ রফিকুল ইসলাম।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বাাট্টাজোড় ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ জিয়াউল হক জিয়া, বিশিষ্ট্য সমাজ সেবক মুছা তারেক, বিশিষ্ট্য ব্যবসায়ী মুরাদুজ্জামান মুরাদ,বিশিষ্ট্য ব্যবসায়ী ও তরুণ সমাজ সেবক মোঃ শাহিন মিয়াসহ আরো অনেকেই। এসময় বক্তারা অবিলম্বে বীরমুক্তিযোদ্ধা মহবুবুল হক বাবুল চিশতি ও তার ছেলে ব্যারিস্টার রাশেদ চিশতীর মুক্তির জোড় দাবি জানান।
উল্লেখ্য যে, ২০১৮ সালের ১০ এপ্রিল ফারমার্স ব্যাংকের সাবেক অডিট চেয়ারম্যান মাহবুবুল হক বাবুল চিশতি দুদকের মামলায় গ্রেপ্তার করা হয়। এরপর থেকেই তিনি কারাগারে বন্দি রয়েছেন।