July 9, 2026, 3:07 pm

টঙ্গীতে ডাকাত আতঙ্ক, মসজিদের মাইকে সতর্কতা

Reporter Name
  • আপডেট Thursday, August 8, 2024
  • 102 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর ::   গাজীপুর মহানগরীর টঙ্গীর বিভিন্ন এলাকায় ডাকাত প্রবেশ করেছে জানিয়ে মসজিদের মাইকে এলাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। স্থানীয় মিলগেট এলাকায় ডাকাতদলের তিনজনকে আটক করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে আটককৃতদের নাম জানা যায়নি। আজ (বৃহস্পতিবার) রাত তিনটার পর থেকে টঙ্গীর বিভিন্ন এলাকার মসজিদ থেকে এলাকায় ডাকাত ঢুকেছে জানিয়ে কিছুক্ষণ পরপর সতর্কবার্তা প্রচার করা হচ্ছে।
ডাকাতদের প্রতিরোধ করতে টঙ্গীর মাছিমপুর, তিলঅরগাতী, দেওড়া, হোসেন মার্কেট, মিলগেট নামা বাজার, আরিচপুর, মধুমিতা, মরকুন, কাঠালদিয়া, বড় দেওড়া, গুটিয়া ও আন্দারোলসহ বিভিন্ন এলাকার মানুষ ডাকাত আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন। অনেকে রাস্তায় বেরিয়ে পাহারা দিচ্ছেন। এসব এলাকার একাধিক মসজিদের মাইক থেকেও এলাকায় ডাকাত ঢুকে পড়েছে জানিয়ে সবাইকে সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানানো হয়।
মাছিমপুর এলাকার বাসিন্দা পারভে জানান, টঙ্গীর মাছিমপুর কো-অপারেটিভ মার্কেট এলাকায় তিনজন ডাকাতকে আটক করা হয়েছে। রাব্বি নামে একজন তার মুঠোফোনে আটককৃত তিন ডাকাতের ছবি পাঠিয়েছে।
রহিম খান নামের আরেকজন বলেন, ডাকাত আতঙ্কে বাহিরে রাস্তায় রয়েছি। কো-অপারেটিভ মার্কেট এলাকায় তিনজন ডাকাত আটক হয়েছে। সবাই রাস্তায় নেমে এসেছে ডাকাতদের প্রতিহত করতে।
তিলারগাতী এলাকার মনির উদ্দিন বলেন, একদল ডাকাত তিলারগাতী এলাকায় একাধিক বাড়িতে প্রবেশ করতে গেলে এলাকাবাসির প্রতিরোধের মুখে পালিয়েছে। এদিকে ডাকাত আতঙ্কে নির্ঘুম রাত কাটছে টঙ্গীবাসির। সকলের মধ্যেই বিরাজ করছে আতঙ্ক, উৎকন্ঠা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর