স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর সদর থানাধীন রাজেন্দ্রপুর বাস স্ট্যান্ড এলাকায় গতকাল শুক্রবার অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ মোঃ সারুয়ার মিয়া (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১ এর সদস্যরা। এ সময় তার কাছ থেকে ২৯৬ বোতল ফেন্সিডিল (যাহার আনুমানিক মূল্য ৫ লক্ষ ৯২হাজার টাকা, ১টি জীপগাড়ি, ১টি মোবাইল ফোন এবং নগদ ২হাজার ১৫০ টাকা উদ্ধার করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, র্যাব-১, স্পেশালাইজড কোম্পানী পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একজন মাদক ব্যবসায়ী ফেন্সিডিলের একটি বড় চালান নিয়ে ময়মনসিংহ হইতে নিশান এক্সট্রেইল জিপ গাড়ি (রেজিঃ নং-ঢাকা মেট্রো-ঘ-১১-৫২৬১) যোগে জিএমপি, গাজীপুর হইয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১ এর আভিযানিক দল তাৎক্ষণিকভাবে জিএমপি, গাজীপুর সদর থানাধীন রাজেন্দ্রপুর বাস স্ট্যান্ড এলাকায় ময়মনসিংহ টু ঢাকাগামী মহাসড়কের উপর চেকপোস্ট পরিচালনা করে। এ সময় একটি গাড়ির পিছনে ব্যাকডালার নিচে চাকা রাখার জায়গায় সাদা প্লাস্টিকের বস্তা দ্বারা মোড়ানো অবস্থায় মাদকদ্রব্য ফেন্সিডিলসহ হাতেনাতে মোঃ সারুয়ার মিয়া গ্রেফতার করে।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন জেলা হতে চোরাই পথে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করিয়া ঢাকা ও গাজীপুরসহ আশে-পাশের বিভিন্ন জেলায় পাইকারী মূল্যে ক্রয়-বিক্রয় করে আসতেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।