November 26, 2026, 10:36 pm

চুয়াডাঙ্গায় ৪ কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার

Reporter Name
  • আপডেট Thursday, August 1, 2024
  • 117 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক ‍চুয়াডাঙ্গা :: চোরাচালানের সময় চুয়াডাঙ্গার সীমান্তবর্তী দর্শনা এলাকায় অভিযান চালিয়ে চার কেজি ওজনের চারটি স্বর্ণের বার উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় আটক করা হয়েছে দুই চোরাকারবারীকে। বুধবার দুপুরে দর্শনা পৌর শহরের কাঁচাবাজার এলাকা থেকে স্বর্ণসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।
আটককৃতরা হলেন- দর্শনা পৌর এলাকার শ্যামপুর গ্রামের রহেল মণ্ডলের ছেলে রেজাউল ইসলাম (৪৬) ও ইউসুফ আলীর ছেলে ইস্রাফিল হোসেন (৩৬)।
বিকালে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, স্বর্ণ চোরাচালানের গোপন তথ্যের ভিত্তিতে দর্শনা পৌর এলাকার হঠাৎপাড়া রেলক্রসিং এর সামনে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। এসময় একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহ হলে তাদের থামার জন্য সংকেত দেওয়া হয়। পুলিশের সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে মোটরসাইকেলটি ধাওয়া করা হয়। মোটরসাইকেলটি দর্শনা কাঁচাবাজার এলাকায় পৌঁছালে গাড়িটি গতিরোধ করা হয়। তখন মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে রেজাউল ও ইস্রাফিলকে আটক করা হয়। তাদের মধ্যে রেজাউলের দেহ তল্লাশি করে কোমড়ের বেল্টের সাথে জড়ানো একটি কাপড়ের ব্যাগ জব্দ করা হয়। ওই ব্যাগের ভেতর থেকে উদ্ধার করা হয় চারটি স্বর্ণের বার।
চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) নাজিম উদ্দীন আল আজাদ বলেন, উদ্ধারকৃত চারটি স্বর্ণের বারের ওজন চার কেজি ২৫ গ্রাম। যার আনুমানিক মূল্য ৩ কোটি ৮০ লাখ টাকা। অভিযুক্তদের বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দায়েরের কার্যক্রম চলছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর