July 9, 2026, 3:11 pm

র‌্যাবের হাতে আটক ভুয়া দুই র‌্যাব

Reporter Name
  • আপডেট Sunday, July 14, 2024
  • 90 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট :: র‌্যাব পরিচয়ে গাড়ি চালক পদে চাকরি দেওয়ার কথা বলে প্রশ্নপত্র সরবরাহের টাকা নিতে গিয়ে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার মাস্টারপাড়া এলাকা থেকে দুই ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-৫ এর সদস্যরা। এরা হলেন তরিকুল ইসলাম সোহাগ (২৭) ও নাঈম হোসেন (২০)। শনিবার (১৩ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে মাস্টারপাড়া এলাকায় একটি বাগানবাড়ী থেকে তাদেরকে আটক করা হয়। আজ রবিবার (১৪ জুলাই) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন কোম্পানী কমান্ডার সনজয় কুমার সরকার।
আটক তরিকুল ইসলাম সোহাগ নাটোরের নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুর বাজার এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। সে নিজেকে বাংলাদেশ পুলিশের এসআই ও বর্তমানে র‌্যাব-৫ এর রাজশাহী, নাটোর ক্যাম্পে নিয়োজিত আছেন বলে পরিচয় দিয়ে আসছেন। তার সহযোগী নাঈম হোসেন জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার চকবিলা গ্রামের মনোয়ার হোসেনের ছেলে। সেও নিজেকে বাংলাদেশ বিমান বাহিনীর অফিস সহায়ক পদে কর্মরত আছেন বলে এলাকায় পরিচয় দিয়ে তারা দুজনে মিলে এসব প্রতারণা করে আসছেন। কোম্পানী কমান্ডার সনজয় কুমার সরকার জানান, জিজ্ঞাসাবাদে দুজনেই স্বীকার করেন তারা ভুয়া র‌্যাব সদস্য। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে রবিবার দুপুরে আক্কেলপুর থানায় সোপর্দ্দ করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর