July 9, 2026, 8:22 pm

মানুষের উন্নয়ন ছাড়া প্রকৃত উন্নয়ন অর্জন সম্ভব নয়: সিমিন হোসেন

Reporter Name
  • আপডেট Saturday, July 6, 2024
  • 90 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কাপাসিয়া উপজেলায় আজ শনিবার বিকেলে ৮ কোটি ৬২ লক্ষ টাকা ব্যয়ে সিংহশ্রী ইউনিয়ন হেডকোয়ার্টার হতে আমরাইদ বাজার রাস্তার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ৬ কোটি ৩৭ লক্ষ টাকা ব্যয়ে টোক ইউনিয়ন হেডকোয়াটার-বোড়িবাড়ী রাস্তা ভায়া কেন্দুয়াবু রাস্তা উন্নয়নের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার সিমিন হোসেন (রিমি) এমপি।
এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘কাপাসিয়া হবে একটি স্মার্ট-আধুনিক আদর্শ উপজেলা। জনগণের অনেকদিনের দাবির প্রেক্ষিতে রাস্তা উন্নয়নের কাজ শুরু হলো। কাপাসিয়া উপজেলাবাসীর সব শ্রেণীর মানুষের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে আওয়ামী লীগ সরকার কাজ করছে। রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদরাসার উন্নয়ন কার্য যাথাক্রমে সম্পন্ন হচ্ছে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আমরা স্মার্ট আধুনিক কাপাসিয়া উপজেলা গড়ে তুলবো।’
সিমিন হোসেন আরও বলেন, ‘মানুষের উন্নয়ন ছাড়া প্রকৃত উন্নয়ন অর্জন করা সম্ভব নয়। মানুষকেই মানুষের পাশে দাঁড়াতে হবে। একে অপরের সহযোগিতা করতে হবে, শিশুদের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ এর রূপরেখা করতে হবে।’এ সময় নিজের পায়ে না দাঁড়ানো পর্যন্ত মেয়েদের বিবাহ না দেওয়ারও আহ্বান জানান প্রতিমন্ত্রী সিমিন হোসেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাযাহারুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উদ্দিন সেলিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম লুৎফর রহমান উপস্থিত ছিলেন।
এদিকে একইদিন সকালে গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম এর সভাপতিত্বে গাজীপুর জেলা শিল্পকলা একাডেমী কর্তৃক আয়োজিত জেলা শিল্পকলা একাডেমী সম্মাননা ২০২৩ অনুষ্ঠানে গুণীজনদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে অংশ নেন প্রতিমন্ত্রী।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর