August 23, 2026, 8:19 pm

নায়িকা ববির বিরুদ্ধে চুরির মামলা

Reporter Name
  • আপডেট Monday, July 1, 2024
  • 270 জন দেখেছে

বিনোদন ডেস্ক :: নায়িকা ইয়ামিন হক ববির বিরুদ্ধে চুরি ও হত্যার উদ্দেশ্যে মারপিট করার অভিযোগ এনে মামলা করেছেন মুহাম্মাদ সাকিব উদ্দোজা নামের এক ব্যক্তি।
শনিবার দুপুরে গুলশান থানায় মামলাটি করা হয়। এদিকে মামলায় ববি ছাড়াও মির্জা আবুল বাসার নামের এ ব্যক্তিকে আসামি করা হয়েছে বলে জানিয়েছে একটি সূত্র।
বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম। তিনি বলেন, এই মামলার দ্বিতীয় আসামি নায়িকা ববি, প্রথম আসামি মির্জা আবুল বাশার (৩৪)। তারাও পরে পাল্টা মামলা করেছেন বলে জানান তিনি।
মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক আনোয়ার হোসাইন জানান, গত ২৩ জুন মামলাটি হয়েছে। এ ঘটনার পরই আরও একটি মামলা করেছেন ১৩ নম্বর মামলার বাদির আসামিরা। বর্তমানে মামলা দুটি তদন্তাধীন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর