July 9, 2026, 3:08 pm

ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শপথ নেন বদরুল আলম প্রদীপ

Reporter Name
  • আপডেট Wednesday, June 26, 2024
  • 141 জন দেখেছে
মুহম্মদ আবুল বাশার :: ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের  সাবেক সম্মানিত সদস্য মোঃ বদরুল আলম প্রদীপ। আজ বুধবার ময়মনসিংহের বিভাগীয় কমিশনার উম্মে সালমা নির্বাচিত উপজেলা পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান বদরুল আলম প্রদীপ,মহিলা ভাইস চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যানের শপথ বাক্য পাঠ করান। বিভাগীয় শহরের তারেক স্মৃতি অডিটরিয়াম।
গত ২৯ মে ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে অনেক বাধা পেরিয়ে উপজেলার সর্বস্থরের জনগণ ব্যাপক জনসমর্থনে (৪৮১৬৪)সর্বোচ্চ ভোটে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করেন জনবান্ধব নেতা মোঃ বদরুল আলম প্রদীপ’কে(আনারস প্রতীকে)।যা উপজেলাবাসী প্রদীপকে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করতে পারায় অত্যন্ত খুশি হন।এছাড়াও তিনি ইতিপূর্বে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে নিষ্টার সাথে দায়িত্ব পালন করেন।উল্লেখ্য যে, মোঃ বদরুল আলম প্রদীপের কাছে গিয়ে যে কোন পেশার লোকজন খোলামেলা কথা বলতে পারেন।তিনি সবার কথা শুনেন এবং সাধ্যমত সমাধান করার চেষ্টা করেন বলে জনস্রুতি রয়েছে।এব্যাপারে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ বদরুল আলম প্রদীপ বলেন আমার উপর অর্পিত দায়িত্ব যেন সঠিক ভাবে পালন করতে পারি।সকলের সহযোগিতায় ঈশ্বরগঞ্জকে একটি সুন্দর উপজেলা গড়ে তোলব।আমি সবার কাছে দোয়া চাই।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর