July 9, 2026, 5:15 pm

গাজীপুরের পূবাইলে কাভার্ডভ্যান-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১

Reporter Name
  • আপডেট Tuesday, June 25, 2024
  • 96 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মহানগরীর পূবাইলে কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রোলেক্স (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৫ জুন) সকাল ১১টার দিকে পূবাইল থানাধীন মাজুখান নিমতলী ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রোলেক্স নরসিংদী জেলার বেলাবো থানার মজনু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, সকালে কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী রাস্তার ওপর ছিটকে পড়ে এবং গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে মারা গেছে।
পূবাইল থানার ওসি মো. কামরুজ্জামান জানান, সড়ক দুর্ঘটনায় রোলেক্স নামক এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক কাভার্ড ভ্যান ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি পুলিশ জব্দ করেছে। কাভার্ড ভ্যান চালক ও হেলপারকে আটক করা হয়েছে এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর