October 10, 2026, 1:32 am

লায়লার আপন ভুবনে আমিনুলের ছত্রছায়ায় চলে অসামাজিক কর্মকাণ্ড

Reporter Name
  • আপডেট Tuesday, June 25, 2024
  • 207 জন দেখেছে

ষ্টাফ রিপোর্টার :: সম্প্রতি সময় ছাগলকান্ডে দেশজুরে আলোচিত রাজস্ব কর্মকর্তা মতিউরের প্রথম স্ত্রী কানিজ লায়লা লাকির গাজীপুর পুবাইল বড়গাঁও এলাকা রয়েছে আপন ভুবন নামে একটি রিসোর্ট। এই রিসোর্টে প্রতিনিয়ত বিভিন্ন স্কুল কলেজের তরুণ তরুণীদের অসামাজিক কার্যক্রম চলে। ভেতরের সব ধরনের বিনোদনের পাশাপাশি অবকাশ যাপনের জন্য রয়েছে উন্নত মানের বেশ কয়েকটি আবাসিক কটেজ। যেখানে প্রতি ঘন্টা ভাড়া দিয়ে থাকেন। এখানে অনলাইন বুকিং এর মাধ্যমে নারী সরবরাহ করার অভিযোগও রয়েছে। এই রিসোর্টে মাদক সেবনসহ রাত হলেই ডিজেপার্টিসহ বিভিন্ন রকমের আয়োজন করা হয়ে থাকে। আর এই কাজটি অত্যন্ত সুন্দরও চমৎকারভাবে গুছিয়ে করে থাকেন কানিজ লায়লার অত্যন্ত ঘনিষ্ঠজন পুবাইল থানা কথিত যুবলীগ নেতা আমিনুল ওরফে চেয়ারম্যান আমিনুল। এই আমিনুল রিসোর্টে জমি ক্রয়ের ক্ষেত্রে এলাকার বিভিন্ন সাধারণ মানুষকে হুমকি ধামকি ভয় ভীতি দেখিয়ে জমি বিক্রি করতে বাধ্য করেছিলেন। এই রিসোর্টে এ ধরনের অসামাজিক কার্যকলাপের বিষয় এলাকা সাধারণ মানুষ জানা থাকা সত্ত্বেও কখনো প্রতিবাদ করতে পারে নাই। কেননা যুবলীগের এই নেতা এলাকায় এতটাই দাপুটে যে তার বাহিনী যেকোনো সময় যে কাউকে বাড়ি থেকে তুলে নিয়ে শারীরিক ও মানুষিক নির্যাতনসহ মাদক দিয়ে ফাঁসিয়ে মামলা দেওয়ার কাজটাও খুব সূক্ষ্মভাবে করে থাকতেন। রিসোর্ট এর আশেপাশে বিভিন্ন মানুষের জমি দখলে ছিল এই আমিনুলের রামরাজত্ব। এ বিষয়ে কথা বলতে আমিনুলের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। তাকে বিভিন্ন খুঁদে বার্তা পাঠিয়েও কোন উত্তর পাওয়া যায়নি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর